ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১২-৪-২০২৫ দুপুর ৩:৪৯

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার ৮ নং সোনাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্য চরচেঙা গ্রামে। খবর পেয়ে পুলিশ ভোরে ওই বাড়ি থেকে ঘাতক ছোট ভাই সাকিব উদ্দিন  কে আটক করেছে। নিহতের স্ত্রী তাজনা বেগম অভিযোগ করেন তার দেবর সাকিব উদ্দিন ( ২৩) কে শুক্রবার সন্ধ্যায় মসজিদে বিয়ে করায় তার স্বামী রাকিব উদ্দিন (৩২)। শনিবার বৌ নিয়ে আসার কথা। এনিয়ে বাড়িতে বৈঠক হয়।  পরে দুই ভাইয়ের মধ্যে বাদানুবাদ এর এক পর্যায়ে ছোট ভাই ছুরি দিয়ে বড় ভাই কে আঘাত করলে ঘটনাস্থলেই নিহত হয়।  এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে দেবর সাকিব কে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেন। হাতিয়া থানার ওসি (তদন্ত) মোঃ খোরশেদ আলম জানান, ঘাতক সাকিব কে নিয়ে তার বাড়িতে অভিযান করে একটি গাছের গোড়া থেকে হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ পোস্টমর্টেম রিপোর্টের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ