ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ডাসারে ঘাস মারার ওষুধ খেয়ে কৃষকের মৃত্যু


কামরুল আলম, ডাসার photo কামরুল আলম, ডাসার
প্রকাশিত: ১২-৪-২০২৫ দুপুর ৩:৫১

মাদারীপুরের ডাসারে মো. আজগর আলী হাওলাদার(৪০) নামে এক কৃষকের ঘাস মারার ওষুধ খেয়ে মৃত্যু হয়েছে।

আজ শনিবার(১২ এপ্রিল) ভোরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সে উপজেলার কাজীবাঁকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মৃত্যু আব্দুল হাকিম হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার দুপুরের দিকে নিজ বাড়ীতে ঘাস মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। এসময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে, উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  ভোরে মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, কাজীবাঁকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরমোহাম্মদ হাওলাদার, নিহত আজগর হাওলাদার আমার প্রতিবেশী এবং চাচাতো ভাই, অন্যের জমিতে কৃষি কাজ করে সংসার চালাতো। নিজের জমি-জমা নেই। অভাবের সংসারে ঋন দেনায় জড়িয়ে পড়ে। মানসিক চাপের কারণে ঘাস মারার ওষুধ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে পারে। আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।

এমএসএম / এমএসএম

শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা

দুই দিনের সফরে আজ কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

বোদায় ইউএনও'র বিরুদ্ধে প্রায় অর্ধ কোটি টাকার ঠিকাদারী করার অভিযোগ

কাশিমপুরে পানিবন্দী ৫০০ পরিবারের মাঝে গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ বিতরণ

সিসি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ স্থাপনে ব্যাপক অনিয়ম

বাগেরহাটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে

পেকুয়ায় ৮ শতাধিক পরিবার পেল যুবদলের ত্রাণ

ট্যালেন্টপুল বৃত্তিতে কৃতিত্ব দেখাল মুনতাসির আজমাঈন

দেশের একটি মন্দিরেও হামলা হয়নি গত দুই বছরে: চিফ হুইপ

পটিয়ায় বন্যার্তদের মাঝে এনসিপির উপহারসামগ্রী বিতরণ

নড়াইলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ

গোপালগঞ্জে বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, জনসচেতনতামূলক প্রচার জোরদার

রাজস্থলীতে সেনাবাহিনী কর্তৃক ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান