উপজেলা সমবায় অফিসার সাভার ও তার সহকারী পরিদর্শকের ঈদ বানিজ্য
এবারে ঈদুল ফিতরে সাভার উপজেলা সমবায় অফিসার মহসিনুজ্জামান ও তার অধীনস্থ সহকারী পরিদর্শক আলী আজমের বিরুদ্ধে বিভিন্ন সমিতি থেকে ঈদ বকশিসের জন্য চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া যায়। কারন ঈদের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঈদ বোনাস পাঠাতে হয়। সে কারণে আপনাদেরকে খরচ দিতে হবে। এভাবে তাদের চাঁদা আদায়ের কাজ চলমান থাকে। উক্ত ঈদ উপলক্ষে সমবায় সমিতিতে চাঁদাবাজী ছিল চরমে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় সহকারী পরিদর্শক আলী আজমের মূল কর্মস্থল ময়মনসিংহ জেলার নালিতাবাড়ি উপজেলায়। উপজেলা সমবায় কার্যালয় সাভারে আলী আজম প্রেষনে (ডেপুটেশনে) কর্মরত। প্রচার রয়েছে ডেপুটেশনে সাভারে বদলি হয়ে আসতে অনেক টাকা ব্যয় হওয়ায় উক্ত টাকা উসুল করতে মরিয়া হয়ে উঠেছে। সমিতির উপর চলছে স্টিম রোলার। এর ভাগাভাগি করে নিচ্ছে উপজেলা সমবায় অফিসার মহসিনুজ্জামান তিনি সাভার উপজেলায় যোগদানের পর উপজেলা সমবায় অফিস সাভার এখন দূর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। তিনি নিবন্ধনের ও মনোনয়নপত্র প্রতিস্বাক্ষরের জন্য ফি নির্ধারন করে দিয়েছেন। নিবন্ধনের জন্য সমবায় অফিসার মহাসিনুজ্জামানকে দিতে হয় বিশ হাজার টাকা আর মনোনয়ন পত্রের জন্য দিতে হয় তিন হাজার টাকা। সমিতি ভেদে এই হার বেড়ে যায় কয়েকগুণ।
উদ্ধতন কর্মকর্তাদের ঈদ খরচ দেয়ার লক্ষ্যে উপজেলা সমবায় অফিসার মহসিনদ্দুজামান এর নির্দেশনায় সহকারী পরিদর্শক আলী আজম সাভারের বিভিন্ন সমবায় সমিতি হতে ব্যাপক চাঁদাবাজি করেছে। তথ্যানুসন্ধানে দেখা যায় সমিতি হতে ৫/১০ হাজার টাকা করে চাঁদা আদায় করেছে। তালিকা অনুসন্ধানে নিম্নোক্ত সমিতির নাম১.বসুমতি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ২.ম্যাগপাই ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ৩.ভোরের প্রদীপ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতিলিঃ ৪.টগর বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ৫.বসুমতি ক্ষুদ্র সমবায় সমিতি লিঃ থেকে ঈদ বকশিস হিসাবে চাঁদা উঠানোর অভিযোগ পাওয়া যায়।অপর অপর একটা বক্তব্যে টগর বাংলা ও সঞ্চিতা ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয় এই সমিতির রেজিস্ট্রেশনসহ প্যাকেজ ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা খরচ হবে বলে জানান উপজেলা সমবায় কর্তৃপক্ষ।বাকি সমিতি পক্ষ থেকে জানানো হয় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সমিতির নিবন্ধন বাতিল করার ভয় দেখিয়ে চাঁদা দিতে বাধ্য করেছে। আজম ও মহসিনুজ্জামানের কাছে কাছে সাভারের সমিতিগুলি অসহায় হয়ে পড়েছে। নাম প্রকাশ না করার স্বার্থে সমিতি কর্তৃপক্ষ দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সমবায় অধিদপ্তরের কর্তৃপক্ষের দ্রুত আশু হস্তক্ষেপ কামনা করেছে।
এ বিষয়ে সাভার উপজেলা সমবায় অফিসার মহসিনুজ্জামানকে জানার জন্য ফোন দিলে রিসিপ করেননি ও তার অধীনস্থ সহকারী পরিদর্শক আলী আজমকে উক্ত বকশিস নামক ঘুষ নেওয়া সম্পর্কে জানতে চাইলে,তিনি বলেন এই বিষয়ে আমি কিছু জানিনা।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই