ঠাকুরগাঁওয়ে দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহকে ইএসডিও'র সংবর্ধনা
ঠাকুরগাঁওয়ে দেশবরেণ্য শিক্ষাবিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহকে ইএসডিও'র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার রাতে শহরের গোবিন্দনগরস্থ ইএসডিও'র প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও, তথা দেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইএসডিও'র আয়োজনে
সংবর্ধনা অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন দেশবরেণ্য শিক্ষাবিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ, ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ড. এএসএম আমানুল্লাহর সহধর্মীনি বেগম মাহফুজা আমান, ইএসডিও'র পরিচালক (প্রশাসন) ও ইকো কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ পরিচালক (ভার:) মো: আখতারুজ্জামান সাবু, দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক মো: সাকেরুল্লাহ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মো: আবু বক্কর সিদ্দিকসহ সংস্থার কর্মকর্তা ও কর্মচারীগণ।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই ইকো পাঠশালা এন্ড কলেজের রজতজয়ন্তী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষে দেশবরেণ্য শিক্ষাবিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ ও তার সহধর্মীনি বেগম মাহফুজা আমানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। তাকে উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মাননা ক্রেস্ট ও প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যাগ তুলে দেন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ও ইএসডিও'র পরিচালক (প্রশাসন) ও ইকো কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার। পরে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
শনিবার ঠাকুরগাঁও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইকো পাঠশালা এন্ড কলেজের রজতজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী ও অনুষ্ঠানে অংশ নিবেন অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’