ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে এলজিইডি'র উদ্যোগে ৩ দিনব্যাপী রিভার প্রজেক্ট কর্মশালার সমাপনী অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১২-৪-২০২৫ বিকাল ৫:০

গোপালগঞ্জে এলজিইডি'র উদ্যোগে ৩ দিনব্যাপী রিভার প্রজেক্ট কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

রেজিল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফর এডাপটেশন এন্ড ভালনারেবিলিটি রিডাকশন (রিভার) প্রজেক্টের অধীনে ৩ দিনব্যাপী কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিভার প্রজেক্টের উপ প্রকল্প পরিচালক তাজমিল খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন গোপালগঞ্জ এলজিইডি'র সহকারী প্রকৌশলী মোঃ রকিবুল কবীর। এ সময় ডেপুটি টিম লিডার, উপজেলা প্রকৌশলীগণ, সহকারী ও উপসহকারী প্রকৌশলীবৃন্দ, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ ঠিকাদারের প্রতিনিধি ও কনসালটেন্টবৃন্দ উপস্থিত ছিলেন। 

৩ দিনব্যাপী (৮ - ১০ এপ্রিল) অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের সভাপতি গোপালগঞ্জ এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক অনুষ্ঠানে অংশ নেওয়া সকল প্রশিক্ষণার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে মূল্যবান সময় নষ্ট করে কর্মশালায় অংশগ্রহণ করায় গোপালগঞ্জ এলজিইডি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনদিন ব্যাপী কর্মশালায় জ্ঞানের যে আদান-প্রদান ঘটেছে আমরা ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে সমৃদ্ধ হয়েছি এজন্য আগত ট্রেইনারদের প্রতি তিনি আবারও ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে লব্ধ জ্ঞান প্রাত্যহিক কর্মজীবনে কাজের মাধ্যমে বিকশিত করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় ৪৫৬ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জে নির্মাণ হচ্ছে ৬৭টি ফ্লাড সেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়। রেজিল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফর এডাপটেশন এন্ড ভালনারেবিলিটি রিডাকশন (রিভার) প্রজেক্টের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করবে এলজিইডি। গোপালগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৬৭ টি ৪ তলা ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। দুর্যোগপূর্ণ আবহাওয়া বা জরুরী আপদকালীন সময়ে উক্ত ৬৭টি ফ্লাড সেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়ে জেলার প্রায় ৪৩ হাজার নারী-পুরুষ নিরাপদে আশ্রয় নিতে পারবেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস