ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে বিজিবি সদস্য সহ গ্রেপ্তার ২


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৪-২০২৫ বিকাল ৫:২১

দেশব্যাপী চলমান কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রতারক চক্রের এমন দুই সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা পুলিশ। শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন, জেলা ডিবির একটি বিশেষ টিম গতরাতে নওগাঁ জেলার বদলগাছি থানাধীন কোলা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে দুইজন প্রতারককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন বদলগাছির কোলা হুদ্রাকুড়ি এলাকার সেকেন্দার মন্ডলের ছেলে ফরিদ হোসেন (৩২) এবং একই এলাকার সিরাজুল সরকারের ছেলে খায়রুল সরকার (৩০)।
প্রাথমিকভাবে জানা গেছে ফরিদ হোসেন বিজিবি সদস্য। দীর্ঘদিন ধরে পুলিশ ছাড়াও অন্যান্য সংস্থায় চাকরি প্রার্থীর নিকট থেকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন। খাইরুল ইসলাম ছিল তার সহযোগী এবং খাইরুল ইসলাম বদলগাছি উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পরিচয়ে এই প্রতারণা করেছেন।
নওগাঁয় উভয় পরস্পর যোগসাজশে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসে এক প্রার্থীর অভিভাবকের সাথে ৮ লক্ষ টাকায় চুক্তি করেন। তাদের নিকট থেকে তিনটি ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক ও স্বাক্ষরিত তিনটি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এছাড়াও অভিযুক্ত গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত মর্মে সন্দেহে স্বাক্ষরিত ছয়টি ব্যাংক ও স্বাক্ষরিত নয়টি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয় এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়