মিরসরাইয়ে জোরপূর্বক গাছ কেটে নেয়ার অভিযোগ
চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম (৪৭) বিরুদ্ধে ২ লক্ষ টাকার গাছ চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ভুক্তভোগী ইমাম হোসেন মিরসরাই থানায় অভিযোগ দিয়েছে।
থানার অভিযোগ সূত্রে জানাগেছে, ভুক্তভোগী ইমাম হোসেনের ক্রয়কৃত জায়গা থেকে সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম গত ২ এপ্রিল রাতে গাছ কেটে নিয়ে যায়। এছাড়া ক্ষমতার দাপট দেখিয়ে বাউন্ডারি ওয়ালের ক্ষতি সাধন করে।
ভূক্তভোগী ইমাম হোসেন জানান, শহিদুল ইসলাম আওয়ামী লীগের আমলের মেম্বার ছিলো। ক্ষমতা অপব্যবহার করে নানা অনিয়ম করেছে তালবাড়ীয়া এলাকায়। এখন নতুন করে গাছ চুরিসহ বিভিন্ন অপকর্ম করছে।
অভিযুক্ত শহিদুল ইসলাম অভিযোগটি সত্য নয় বলে জানান। গাছগুলো জায়গার মালিক থেকে ক্রয় করছে বলে জানান তিনি।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, গাছ কাটার ঘটনায় সকালে একজন অভিযোগ করেছে। পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার