ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোটালীপাড়ায় নাফকো গ্রুপের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৩-৪-২০২৫ দুপুর ১:৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নাফকো হাইব্রিড ধান-২ এর উৎপাদন নিয়ে কৃষকদের মাঠ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল শনিবার বিকেলে উপজেলার তারাশী-পবনারপাড় মদিনাতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে এই সমাবেশের আয়োজন করে নাফকো প্রাইভেট লিমিটেড।
কৃষক হিটু তালুকদারের সভাপতিত্বে মাঠ সমাবেশে নাফকো গ্রুপের চেয়ারম্যান এস এম হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
এসময় নাফকো গ্রুপের সেলস ম্যানেজার রাশেদুল ইসলাম, এরিয়া ম্যানেজার জাকির হোসেন, উপ সহকারি কৃষি কর্মকর্তা সুমন মৈত্র, প্রদীপ হালদার বক্তব্য রাখেন।
এর আগে সকালে কৃষকদের নিয়ে নাফকো হাইব্রিড ধান চাষ করা জমির এক শতাংশ পাকা ধান সংগ্রহ করা হয়। মাড়াই করে দেখা যায় এক শতাংশ জমিতে ৫৭ কেজি নাফকো হাইব্রিড ধান উৎপান্ন হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি গ্রুপের চেয়ারম্যান এস এম হুদা বলেন, উৎপাদন ও গুনগত মানের দিক দিয়ে নাফকো হাইব্রিড ধান-২ ইতিমধ্যে সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। এটি গণচীনের বিখ্যাত জংই সীড কোম্পানী কর্তৃক উদ্ভাবিত সুপার কোয়ালিটি হাইব্রিড ধান বীজ।
কৃষক হিটু তালুকদার বলেন, নাফকো ধান চাষ করে আমি লাভবান হয়ছি। অন্যান্য ধানের তুলনায় এটির ফলন বেশি এবং আগাম ফলন হয়। আমি ২০ বিঘা জমিতে এ বছর নাফকো ধান-২ চাষ করেছি।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস