ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় র‌্যাব পরিচয়ে নারীদের ব্ল্যাকমেইলের অভিযোগে অস্ত্রসহ যুবক গ্রেফতার


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ১৩-৪-২০২৫ দুপুর ১:৫

বগুড়ায় র‌্যাব পরিচয়ে নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল এবং পর্নোগ্রাফির মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে শিহাব হোসেন সাগর (২১) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-১২, বগুড়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানাধীন নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক শিহাব হোসেন সাগরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাগর এরপর র‌্যাব-১২ এর সদস্যরা ১২ এপ্রিল ২০২৫ তারিখ ভোর ১টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শিহাব হোসেন সাগর দারিয়াল হাজরাদিঘী এলাকার মোঃ আব্দুল হান্নানের ছেলে।

অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২টি স্মার্টফোন, ২টি বাটন ফোন, ৩টি সিমকার্ড, ৩২ জিবি ও ২ জিবির ২টি মেমোরি কার্ড, ১টি সিপিইউ, ১টি হার্ডডিস্ক, ১টি এসএসডি কার্ড, ১টি রাম দা, ২টি বার্মিজ চাকু, ৪টি কাঠ ও স্টিলের হাতলযুক্ত চাকু, ১টি চাপাতি এবং ১টি ছোরা।

র‌্যাব সূত্রে জানা যায়, আসামী সাগর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে র‌্যাব সদস্য পরিচয়ে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলত। সে র‌্যাব সদস্যদের ছবি ব্যবহার করে বিশ্বাস অর্জনের চেষ্টা করত এবং পরবর্তীতে ঘনিষ্ঠতা গড়ে তুলত। এরপর ভিকটিমদের ব্যক্তিগত ও স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে তা ব্যবহার করে ব্ল্যাকমেইল করত। কখনও শারীরিক সম্পর্ক স্থাপন করে সেগুলোর ভিডিও ধারণ করত এবং তা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমদের মানসিক ও সামাজিকভাবে চরমভাবে নিপীড়িত করত।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, সাগরের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ একাধিক ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক