কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে (কুড়িকৃবি) অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে হওয়াতে উত্তরবঙ্গের কৃষি শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। শনিবার ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েনি বলেন, অতীতে উত্তরবঙ্গের শিক্ষার্থীদের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ঢাকাতে যেতে হতো। এতে শিক্ষার্থীদের থাকা-খাওয়া ও যাতায়াত বাবদ প্রায় ১০ হাজার টাকা এবং মূল্যবান ২০ ঘন্টা সময় ব্যয় হতো। পাশাপাশি, তাদের মানসিক চাপসহ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হতো। যার কারণে আমরা কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির প্রথম সভায়
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেই। পরবর্তীতে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ভর্তি কমিটি সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা গ্রহণের জন্য অনুমোদন দেয়।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহ: রাশেদুল ইসলাম উত্তরবঙ্গের শিক্ষার্থীদের যাতায়াতসহ বিভিন্ন বাস্তবমুখী সমস্যাগুলো তুলে ধরেন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়েই ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপনের যৌক্তিকতা জোরালোভাবে উপস্থাপন করেন। পরবর্তীতে, কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটি সর্বসম্মতিক্রমে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন করে।
কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর উপকেন্দ্রের অধীনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ, রংপুর ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর উপকেন্দ্রে মোট ৮৮৮৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হয়।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড