সাতক্ষীরায় ২৮ লাখ টাকা মূল্যের গার্মেন্টস সামগ্রী উদ্ধার করছে পুলিশ আটক ২
বেনাপোল বন্দর থেকে চুরি হওয়া ২৮ লাখ টাকা মূল্যের গার্মেন্টস সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শিবলু আটক হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক।
এসময় ওসি জানান, গত ৬ এপ্রিল বিকালে বেনাপোল বন্দরে খলিলুর রহমান এন্ড সন্স নামক প্রতিষ্ঠানের আমদানি করা ১০০ রোল গার্মেন্টস পন্য বহনকারী ট্রাকটি চুরি হয়। ওইদিন প্রতিষ্ঠানটির ম্যানেজার বুলবুল আহমেদ থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ পাবার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্রাকটির অবস্থান নিশ্চিত হলেও মালামাল উদ্ধার করতে পারেনি। পরে তদন্ত সাপেক্ষে জানা যায়, এসব মাল সাতক্ষীরার বিনেরপোতায় কয়েকটি বাড়িতে রাখা হয়েছে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা মূল্যের ১০০ রোল গার্মেন্টস পন্য উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যশোর গোয়েন্দা পুলিশের হাতে সাতক্ষীরা জেলার স্বেচ্ছাসেবক দলনেতা শিবলু আটক হয়েছে। এছাড়া অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন