বড়লেখায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
মৌলভীবাজারের বড়লেখায় একটি রাজনৈতিক মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে গ্রেফতারের সময় পুলিশের কাছ থেকে তার স্বজন ও তার অনুসারীরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ ওঠেছে। শনিবার রাতে উপজেলার কলাজুরা বাজারে এই ঘটনা ঘটে।
ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান উপজেলার কলাজুরা গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানের বিরুদ্ধে থানায় একটি রাজনৈতিক মামলা রয়েছে। শনিবার রাতে তাকে গ্রেপ্তারের জন্য বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই তৌহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ কলাজুরা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার স্বজন ও অনুসারীরা দ্রুত সেখানে জড়ো হয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। পরে খবর পেয়ে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে জানতে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার রোববার দুপুরে বলেন, একটি রাজনৈতিক মামলার আসামি ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে গ্রেফতারের জন্য পুলিশ কলাজুরা বাজারে অভিযান চালায়। এসময় মাসুমের স্বজন ও অনুসারীরা তাকে ছিনিয়ে নেয়। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে এবং ছিনিয়ে নেয়াদের সনাক্ত করে ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তবে ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা