খালিয়াজুরীতে দুপক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির ১১ দিন পর মৃত্যু
নেত্রকোনার খালিয়াজুরীতে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত মো. আব্দুস সালাম (৫৫) নামে এক ব্যক্তি ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ রোববার ভোর ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তিনি মারা যান।
এরআগে গত ২ এপ্রিল উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামে রাস্তায় মাটি কাটা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আব্দুস সালাম উপজেলার পাঁচহাট গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল উপজেলার পাঁচহাট (বড়হাটি) গ্রামের একটি রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে একই গ্রামের আলী জাহান চৌধুরী ও শরিফ মিয়ার লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষে অন্তত ৪০ জন আহত হন। তাদের মধ্যে আহত, মোঃ আব্দুস সালামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৫ টায় তার মৃত্যু হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. মকবুল হোসেন দৈনিক সকালের সময়কে এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই লাশের ময়নাতদন্ত হবে। এ ঘটনায় পরিবারের লোকজনের অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে থানায় মামলা হবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী