ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সিংগাইরে আগুনে পুড়ে নিঃস্ব ২ পরিবার, পুড়লো গরু ও টাকা


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১৩-৪-২০২৫ দুপুর ৩:১৭

মানিকগঞ্জের সিংগাইরে গভীর রাতে আগুনে পুড়ে নিঃস্ব দুই দিনমজুর পরিবার। আগুনে ৩টি গরু, নগদ টাকা, স্বর্নালংকার, ২টি ঘরসহ সব কিছু পুড়ে একেবারেই অসহায় হয়েছে পরিবার দুটি। তাদের সহায়তায় সরকারি ও বেসরকারি বিভিন্ন মহলকে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর ও নিঃস্ব পরিবারের সদস্যরা।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের দিনমজুর আফসার উদ্দিন ও ছলিম উদ্দিনের বাড়িতে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আগুনে ঘরবাড়ি, গরু, নগদ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী আফসার উদ্দিন ও ছলিম উদ্দিন।

প্রতিবেশী নিল্টনসহ স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পানি, বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ঘরের ভেতরে থাকা তিনটি গরু আগুনে পুড়ে মারা যায়। গরুগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ছয় লক্ষ টাকা। এছাড়াও দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, কাপড়চোপড়, খাবার, জমির কাগজ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্রের পাশাপাশি পুড়ে গেছে টিনের কৌটায় রাখা প্রায় তিন লক্ষ নগদ টাকা। তাদের সহায়তা না পেলে আর ঘুরে দাঁড়াতে পারবেন না বলে জানান তারা।

ক্ষতিগ্রস্ত ছলিম উদ্দিন বলেন, “আমাদের আর কিছুই রইল না। চোখের সামনে ঘর, গরু, টাকা সব পুড়ে ছাই হয়ে গেল। এখন মাথা গোঁজার ঠাঁই নেই, বাচ্চা-সন্তান নিয়ে খোলা আকাশের নিচে আছি। আমার রোজগারের কেউ নেই। আপনাদের মাধ্যমে সরকারের সহযোগিতা চাই। অপর ভুক্তভোগী আফসার উদ্দিন বলেন, “দিনমজুরের কাজ করে যেটুকু জমিয়েছিলাম, সব শেষ। সরকার ও প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের পাশে যেন কেউ দাঁড়ায়।”

চান্দহর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গফুর ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিয়ে দ্রুত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে।
কেউ সহযোগিতা করতে চাইলে, ভুক্তভোগী আইরিন- ০১৯৪১৮৭৩০৭১

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা