রৌমারীতে প্রশাসনের উদ্যোগে ভেকু ও ট্রাক্টর বন্ধের নির্দেশ
রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ ও সোনাভরি নদী থেকে প্রশাসনের উদ্যোগে ভেকু দিয়ে অবৈধ ভাবে বালু কাটা ও অবৈধ ট্রাক্টর (কাকড়া) দিয়ে মাটি বহন করা বন্ধ করেছেন উপজেলা প্রশাসন। গত শুক্রবার সন্ধার দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জল কুমার হালদার, সহকারি কমিশনার (ভুমি) রাশেল দিত্ত ও রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান ঘটনাস্থলে যান এবং গাড়ি বন্ধের নির্দেশ দেন। এই নির্দেশনার পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ভেুকু ও ট্রাক্টর চলাচল বন্ধ রয়েছে। ফলে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
প্রসঙ্গত, উপজেলার কাঠালবাড়ি, বাঘমারা, কান্দাপাড়া, ফলুয়ারচর, জোবায়েদ মোড় ও কাউনিয়ারচর এলাকায় অবৈধ ভেকু দিয়ে বালু কাটা হচ্ছে। অপর দিকে ব্রহ্মপুত্র নদ ও সোনাভরি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এছাড়া ১০-১২টি স্পট থেকে এসব বালু উত্তোলন করা হচ্ছে ড্রেজার মেশিন দিয়ে। উপজেলা শহরের চারপাশে গ্রামীণ রাস্তাগুলোর অবস্থা খুবই লাজুক। প্রতিনিয়তো ১০ মিনিটের মাথায় একের পর এক বালু ভর্তি ট্রাক্টর (কাকড়া) আসছে আর যাচ্ছে। ফলে দূর্ঘটনার পাশাপাশি রাস্তাজুড়ে ধূলো আর ধুলোর পরিণত হচ্ছে বাড়ছে রোগবালাই। এমনকি কোমলমতি স্কুলগামী শিক্ষার্থীরা জীবনের ঝুকিঁ নিয়ে রাস্তা পারাপার হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, অবৈধ ভেকু দিয়ে বালু কাটা ও ট্রাক্টর দিয়ে বহন করে আসছে। এটা একটা বড় সমস্যা। পরে জেলা প্রশাসকের নির্দেশেই গত শুক্রবার থেকে এসব অবৈধ ট্রাক্টর বন্ধ করে দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied