১ সাপ্তাহে ২০টি বাড়ি বিলিন
রৌমারীতে ব্রহ্মপুত্র নদে পানি বাড়ার সাথে সাথে ব্যাপক ভাঙ্গন শুরু
কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদের পানি বাড়ার সাথে সাথে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। গত এক সাপ্তাহে রাক্ষসী ব্রহ্মপুত্র নদে ভাঙ্গনে ২০টি বসতবাড়ি, কাঁচা রাস্তা, দোকানপাটসহ ফসলিয় জমি নদের গর্ভে বিলিন হয়েছে। রবিবার সকালে সোনাপুর সরেজমিনে গিয়ে দেখা যায়এসব চিত্র। এদিকে ভাঙ্গন ঝুকিতে রয়েছে কাচাপাকা রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ নদের তীরবর্তী এলাকার ২’শ টি ঘরবাড়ি।
এছাড়া অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের কবলে পড়েছে, সোনাপুর, চরসোনাপুর, ঘুঘুমারী, চর গেন্দার আলগা, গুচ্ছগ্রাম, সুখেরবাতি, খেরুয়ার চর ও দক্ষিন নামাজের চর সহ ১০টি গ্রাম।
অসময়ে ব্রহ্মপুত্র নদে ভাঙ্গনের ফলে গ্রামের পর গ্রামের ঘর-বাড়ি ফসলি জমি, রাস্তাঘাট ও গাছপালা বিলীন হয়ে যাচ্ছে নদীর গর্ভে। এতে করে হাজারো মানুষ তাদের বাপ-দাদার ভিটেমাটি হারিয়ে পরিণত হচ্ছে ভূমিহীনে। এসব পরিবার সব কিছু হারিয়ে আশ্রয়স্থল হিসাবে বেছে নিয়েছে বিভিন্ন রাস্তার দুই পাশ ও আত্মীয় স্বজনদের বাড়িতে ঝুপড়ি তুলে মানবেতর জীবন যাপন করছেন।
চর সোনাপুর গ্রামের লিচু মিয়া, আবু সাইদ, ফারুক মিয়া বলেন, আমাগো আবাদি জমি নাই, যে টুকু ছিলো সেটাও নদীতে ভাঙ্গে গেছে, ঘাট পাড়ে দোকান করে খাইছি তাও নদীতে ভাঙ্গীতেছে। আমরা রিলিপ চাইনা, নিজে জমিতে ঘর তুইলা শান্তিতে পোলাপান নিয়া থাকবার চাই।
সোনাপুর গ্রামের সুরুতজামান, মামদ আলী, রাজ্জাক, জহির, বুদ্দি মিয়া,ময়াজ বলেন, এক বছরে আমরা চারবার বাড়ি টান দিছি, নিজে বাড়ি নেওয়ার জমি নাই, অন্যের জমি বন্ধক নেওয়ার ক্ষমতাও আমাগরে নাই। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। আমাগো একটাই দাবী নদীটা জেনো এই সরকার তারাতারী বাঁইনধা দেয়।
চরশৌলমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কেএম ফজলুল হক মন্ডল বলেন, চরশৌলমারী ইউনিয়নে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। এতে গত এক সাপ্তাহে ভাঙ্গনে ২০টি বাড়ি, কাঁচা রাস্তা, দোকানপাটসহ ফসলিয় জমি নদে গর্ভে বিলিন হয়েছে। দ্রুত এ ভাঙ্গনরোধে ব্যবস্থা না নিলে মুক্তিযোদ্ধের প্রশিক্ষণের কেন্দ্র সোনাপুর হাই স্কুল, ফসলি জমিসহ নদের তীরবর্তী ২’শ’ টি বসতবাড়ী ব্রহ্মপুত্র নদে বিলিন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, ব্রহ্মপুত্র নদে পানি বাড়ার সাথে সাথে ভাঙ্গন দেখা দিয়েছে। আমরা আরো খোজ খবর নিচ্ছি ভাঙ্গন কবলিত পরিবারদেরকে আমার উপজেলা পরিষদ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান, এর ব্যবহৃত মোবাইল ফেনে একাধীকবার ফোন করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নী।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ