ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়া প্রাথমিক শিক্ষা অফিসের কেরানির বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৩-৪-২০২৫ রাত ৯:৪২

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রানী বালা সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন। নিহত শিক্ষিকার স্বামী পরিতোষ চন্দ্র বালা তার স্ত্রীর পেনশনের টাকা উত্তোলনের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে ঘুরছেন। জেলা প্রশাসকের (ডিসি) অফিস ও হিসাব মহানিয়ন্ত্রকের (এজি) অফিস থেকে সংশ্লিষ্ট কাগজপত্র পাস হলেও লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ক্লার্ক মনিরুজ্জামান মন্নু পেনশন কার্যক্রম সম্পন্ন করতে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে।

পরিতোষ বালার দাবি, ইতোমধ্যে তিনি বাধ্য হয়ে ১০ হাজার টাকা দিয়েছেন, কিন্তু ক্লার্ক মনিরুজ্জামান মন্নু স্পষ্ট জানিয়ে দিয়েছেন—আরও ৪০ হাজার টাকা না দিলে পেনশনের ফাইল অনুমোদন হবে না। এমনকি তিনি নাকি বলেছেন, “প্রয়োজনে জমি বিক্রি করেও বাকি টাকা দিতে হবে।

এই অভিযোগের প্রেক্ষিতে ক্লার্ক মনিরুজ্জামান মন্নুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি কাউকে কোনো টাকা দাবি করিনি বা গ্রহণ করিনি। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ।” তিনি আরও জানান, “প্রধান শিক্ষক সবিতা রানী বালার পেনশনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে তার সার্ভিস বুক অনুযায়ী তিনি প্রধান শিক্ষক হিসেবে কোর্ডকৃত ছিলেন না। তিনি কাশিয়ানী উপজেলায় পূর্ববর্তী কর্মস্থলে প্রধান শিক্ষক ছিলেন, সেখান থেকে কাগজপত্র পাঠিয়ে আনতে হবে। সেগুলো সমন্বয় করে কোর্ডিং সম্পন্ন করলেই পেনশনের বাকি কাজ সম্পূর্ণ করা যাবে।”

এ বিষয়ে লোহাগড়া উপজেলা শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন নিহত শিক্ষিকার পরিবার। এ ধরনের দুর্নীতির অভিযোগের যথাযথ তদন্ত ও দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে স্থানীয় অভিভাবক মহলের পক্ষ থেকে।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান