ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জবিতে প্রথমবারের মতো বৈশাখী মেলা, আনন্দ শোভাযাত্রা


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ১৪-৪-২০২৫ দুপুর ১:২৭

নানা আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ আয়োজিত হচ্ছে। 

সোমবার চারুকলা অনুষদের আয়োজনে সকাল সাড়ে নয়টায় বৈশাখী শোভাযাত্রা আয়োজন করা হয় যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রায়সাহেব বাজার ভিক্টোরিয়া পার্ক হয়ে আবারো ক্যাম্পাসে ফিরে আসে। 

আয়োজনে আনন্দ শোভাযাত্রার পাশাপাশি এবার প্রথমবারের মতো আয়োজিত হয়েছে বৈশাখী মেলা। ‘বিপ্লবের সিড়ি বেয়ে আসুক নেমে আলো, নববর্ষে মুক্ত জীবন থাকুক আরো ভালো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হয়েছে এবারের আয়োজন।

শোভাযাত্রাতে গরুর গাড়ি, পাখি, পশু ও বিভিন্ন ফুলের প্রতিকৃতি দেখা যায়। এবারের শোভাযাত্রার মূল থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতি। এরপর বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম শুভেচ্ছা বক্তব্য দেন। এরপর সাংস্কৃতিক পর্ব শুরু হয় যা সন্ধ্যা পর্যন্ত চলমান থাকবে। 

এবারের নববর্ষে শোভাযাত্রার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে সংগীতানুষ্ঠান, ব্যান্ড সংগীত, কনসার্ট ও “ভেলুয়া সুন্দরী” পালা পরিবেশনার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী বৈশাখী মেলা ও প্রকাশনা উৎসব চলবে। এছাড়া এবারের নববর্ষে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতি।

এছাড়া এবারের নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলা ও প্রকাশনার জন্য দেওয়া হয়েছে স্টল। বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টি, মুক্তমঞ্চ ও রফিক ভবনের নিচে এ স্টলগুলো বসানো হয়েছে। ব্যান্ড মিউজিকের জন্য সাইন্স ফ্যাকাল্টির মাঠে বানানো হয়েছে মঞ্চ।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ