ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ১৪-৪-২০২৫ দুপুর ৪:৪৯

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে (১৪৩২ বঙ্গাব্দ) বরণ করা হয়েছে। এ উপলক্ষে ১৪ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১১:০০টায় আনন্দ শোভাযাত্রা এবং পরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রশাসনিক ভবন প্রাঙ্গণে আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, আজ পহেলা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। এ দিনটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসার দিন। আজ একটি নতুন দিনের, নতুন বছরের আগমন। এদিন আমরা নতুন করে স্বপ্ন দেখি, নতুন করে পথচলার প্রতিজ্ঞা করি। পুরনো দিনের সকল গ্লানি, মলিনতা ধুয়ে যাক এটাই আমাদের প্রত্যাশা।

পিবিপ্রবি উপাচার্য আরও বলেন, নতুন বছর বয়ে আনুক সবার জন্য অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে একটি উন্নত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করি- নতুন বছরে এই হোক আমাদের অঙ্গীকার। সবাইকে বাংলা নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে উপাচার্য মহোদয়ের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের সিও অফিস মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে এসে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। তারা নাচ, গান, আবৃত্তি, একক অভিনয়সহ বিভিন্ন পরিবেশনায় দিনভর সবাইকে মাতিয়ে রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পিরোজপুরের সাংবাদিকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ