ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বড়লেখায় জাতীয় ইমাম সমিতির বিক্ষোভ মিছিল


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৪-২০২৫ দুপুর ৪:৫৩

ফিলিস্তিনে নিরিহ মুসলমানদের উপর ইসরাইলী হানাদার কর্তৃক নির্বিচারে গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার(১৪ এপ্রিল) বাদ যোহর বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের তৌহিদ জনতার অংশ গ্রহণে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজার ইসলামী ব্যাংকের সামনে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জাতীয় ইমাম সমিতি বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান হাদীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতির উপদেষ্টা ও আজিমগন্জ দারুল উলুম টাইটেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা শায়েখ খায়রুল ইসলাম, জাতীয় ইমাম সমিতির উপজেলা সাধারণ সম্পাদক ও সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা জিয়াউল হক, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম এম আতিকুর রহমান।

সমাবেশ আরও বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা লুৎফুর রহমান, ফয়সাল আলম স্বপন, প্রভাষক তারেক আহমদ, জাতীয় ইমাম সমিতির পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন, মাওলানা আব্দুল্লাহ খান, মাওলানা রেজাউল করিম রাজু, মাওলানা ময়নুল ইসলাম প্রমুখ। 

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন