ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বর্ণাঢ্য নানা আয়োজনে সিংগাইরে বর্ষবরণ


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১৪-৪-২০২৫ দুপুর ৪:৫৪

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এই প্রতিপাদ্য ধারণ করে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও পান্তা ইলিশসহ বর্ণাঢ্য নানা আয়োজনে বর্ষ বরণ করা হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার পহেলা বৈশাখ সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি শুরু হয়ে বাসস্ট্যান্ড ও পৌর বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা কার্যালয় চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে ও সিংগাইর সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক বেণী মাদব সরকারের সঞ্চালনায় ও উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় চলে এসব সাংস্কৃতিক অনুষ্ঠান। 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ বিন শফিক, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, থানার ওসি জে ও এম তৌফিক আজমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান