গাইবান্ধায় জেলা পরিষদের খেয়াঘাটের চুক্তিনামা প্রদান
গাইবান্ধা জেলা পরিষদের মালিকানাধীন খেয়াঘাটসমূহের ইজারা সংক্রান্ত চুক্তিনামা প্রদান করা হয়েছে। ফুলছড়ি উপজেলার ফুলছড়ি লটঘাট, গাবগাছি গজরিয়া-গলনা ভাদিয়ারপাড়া এবং টেপরিগঞ্জ ঘাট—এই তিনটি খেয়াঘাট ১৪৩২ বঙ্গাব্দ সনের জন্য ইজারা প্রদান করা হয়।
সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় গাইবান্ধা জেলা পরিষদের একটি প্রতিনিধি দল ঘাটগুলো পরিদর্শন করে ইজারাদার মো. সফিকুল ইসলামের হাতে দখলনামা হস্তান্তর করেন।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এ.কে.এম হেদায়েতুল ইসলামের স্বাক্ষরিত চুক্তিনামায় উল্লেখ করা হয়, ঘাট পরিচালনার সময় যাত্রী ও মালামাল পরিবহনে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়, সে বিষয়ে ইজারাদারকে সতর্ক থাকতে হবে। জননিরাপত্তা ও সুষ্ঠু নৌ-পরিবহন ব্যবস্থাপনায় এ নির্দেশনা মানা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।
ঘাট ইজারাদার সফিকুল ইসলাম দখলনামা গ্রহণের পর জানান, তিনি নিয়ম মেনে এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘাট পরিচালনা করবেন।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা