পিরোজপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ
পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সোমবার পহেলা বৈশাখ সকাল সাড়ে ৮টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ১৪৩২ বঙ্গাব্দ বরণে আনন্দ শোভাযাত্রা বের হয়। বাঙালি সংস্কৃতির বিভিন্ন অনুসঙ্গ নিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়।
পিরোজপুরের জেলা প্রসাশক মোহাম্মদ আশরাফুল আলম খান শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের,পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন,সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৭ দিনের বৈশাখী মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। ৭ দিনব্যাপী বৈশাখী মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় নাগরদোলা, টয়ট্রেন,বিভিন্ন রাইডসসহ শতাধিক স্টল রয়েছে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার
মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ
Link Copied