ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ: দুই লক্ষ টাকায় ধামাচাপার চেষ্টা


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৪-৪-২০২৫ বিকাল ৫:৩

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা বাজারে এক প্রতিবন্ধী কিশোরীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার (১৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে উলফাত স্টোর নামক দোকানে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, কিশোরীটি প্রতিদিনের মতো বাজারে গিয়ে উলফাত স্টোরে কিছু কিনতে গেলে দোকানদার উলফাত মোল্যা (৪৫) ভয়ভীতি দেখিয়ে তাকে দোকানের ভেতরেই ধর্ষণ করে। ভুক্তভোগী মেয়েটি প্রতিবন্ধী হওয়ায় সে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করতে না পারলেও পরবর্তীতে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়।

ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান। কিন্তু অভিযোগ রয়েছে, প্রভাবশালী একটি মহল পরিবারটিকে আইনগত পদক্ষেপ না নিতে চাপ দিতে থাকে এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। রাতেই অভিযুক্ত উলফাত ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির উপস্থিতিতে দুই লক্ষ টাকার বিনিময়ে আপস-মীমাংসার নাটক সাজানো হয়। তবে ওই বৈঠকে ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।

ভুক্তভোগী কিশোরীর চাচা, যিনি নিজেও ওই বাজারে ব্যবসা করেন, ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের প্রতিবন্ধী মেয়েটির সঙ্গে এমন অমানবিক ঘটনা ঘটিয়ে সমাজে মুখ দেখানোর উপায় রাখেনি। ওকে উদ্ধার করে নিয়ে যেতে গেলে বাধা দেওয়া হয়। পরে শুনি টাকা দিয়ে মীমাংসা করে ফেলেছে। এটা কি বিচার?”

অভিযুক্ত উলফাত মোল্যা, নোয়াগ্রাম ইউনিয়নের চর ব্রাহ্মণডাঙ্গা গ্রামের শামসুর রহমান মোল্যার ছেলে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, “ভুক্তভোগীর পরিবার এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন নাগরিকরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান