হাতিয়া বাংলাবাজার সংলগ্ন এলাকায় নদী ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বাংলা বাজার সংলগ্ন এলাকায় নদী ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন করেছেন চর ঈশ্বর ইউনিয়নের বাংলাবাজারের সর্বস্তরের জনগণ।
সোমবার সকালে বাংলা বাজার সংলগ্ন মেঘনা নদীর তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট ফজলে আজিম তুহিন,আক্তার হোসেন (কিরণ), বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেন, মোঃ আব্দুর রহিম, সুভাষ মাঝি (মহাদেব মন্দির কমিটির সভাপতি) , নিত্য হরি মাঝি প্রমুখ। উক্ত মানববন্ধনে এডভোকেট ফজলে আজিম তুহিন বলেন, এক সময় বাংলাবাজার ছিল হাতিয়ার ব্যবসায়ীক কেন্দ্রবিন্দু। কিন্তু এই এলাকায় আশির দশক থেকে নদী ভাঙ্গন শুরু হয়ে ৯০ দশকে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করে। বর্তমানে নদীর তীব্র স্রোতে নদী গর্ভে বিলীন হতে যাচ্ছে হাজার হাজারএকর ফসলিজমি, ঘরবাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান। এ সময় বক্তারা আরো বলেন, আগামী জুনের পূর্বে বাংলাবাজারে নদীর কূলে জিও ব্যাগের মাধ্যমে বস্তা, ব্লক বাঁধ না করা হলে বাংলাবাজার রক্ষা সম্ভব হবে না । উপকূলীয় জেলে পরিবারের নিত্য হরি মাঝি বলেন, সরকার যদি আমাদেরকে নদীর ভাঙ্গা রোধে ব্লক না দেয় তাহলে এবছর আমাদের বসত বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এখানে সনাতনী সম্প্রদায়ের মহাদেব মন্দির টি নদীর ভাঙ্গনে বিলীন হতে চলেছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied