পটুয়াখালীতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালী ইসলামী আন্দোলন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা সেক্রেটারি আরআইএম অহিদুজ্জামানের সঞ্চালনায় ও ইশার সভাপতি মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মাও. কাজী গোলাম সরোয়ার, মুহাম্মদ সেলিম মিয়া, মাও. মাহবুবুর রহমান, অধ্যক্ষ মাও. নাজমুল হুদা, অধ্যক্ষ মাও. মহিউদ্দিন শিকদার, মাও. আবুল হাসান বোখারী, মাস্টার আব্দুল হাকিম, মাও. নজরুল ইসলাম, মাস্টার সিদ্দিকুর রহমান, অধ্যাপক হাফিজুর রহমান এবং হাফেজ মাও. ফেরদৌস খান।
এ সময় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের সন্তানদের কী অবস্থা তা আপনারাও অবগত আছেন। সরকারের উচিত স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া। যদি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না হয় তবে কঠোর কর্মসূচি দেয়া হবে।
এমএসএম / জামান
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
Link Copied