নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নিল শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়
বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, সড়কে আল্পনা আঁকা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ তথা ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন করলো দেশের প্রথম ডিজাইন ও সাংস্কৃতিক বিশেষায়িত সৃজনশীল বিশ্ববিদ্যালয়- ‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। ১৩ এপ্রিল রাতভর শান্ত-মারিয়ামের শিক্ষার্থীরা বিভিন্ন রঙ্গিন আল্পনায় আবৃত করে গুলশান ২ ও ১নং চত্বরের সংযোগ সড়ক।
১৪ এপ্রিল সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা-১৪৩২। বড় মৈয়ূর, পুতুল ও বৈশাখের ট্রেডিশনাল বিভিন্ন প্যাঁচা, ঈগল ও বাঘসহ রকমারি মোটিভের এই বর্ণিল শোভাযাত্রাটি প্রথমে উত্তরা ১৩নং সেক্টরে শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি আয়োজিত বৈশাখের ঐতিহ্যবাহী খই, মুড়ি, বাতাসা ও বাহারি বিভিন্ন মৌসুমি ফল ও শরবতের আপ্পায়ন পর্বে অংশ নিয়ে পূনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিঃ এর চেয়ারম্যান ডা. আহসানুল কবির, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, রেজিষ্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টিবৃন্দ, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
বর্ষবরণকে কেন্দ্র করে ক্যাম্পাস মিলনায়তনে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও একাডেমির শিক্ষার্থীরা। অতপর বাংলা নববর্ষ ও হালখাতাসহ নানা বিষয়ে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন অতিথিবৃন্দ।
এমএসএম / এমএসএম
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র্যালি
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর