ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

১১মাসে ১৯৬মামলার ভেতরে নিষ্পত্তি ১৬৭টি


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৫-৪-২০২৫ দুপুর ৩:৯
গ্রাম আদালতে মিলছে বিচার। গত ১১ মাসে ১৯৬টি মামলা হয়েছে। নিষ্পত্তি হয়েছে ১৬৭ মামলা। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) অভয়নগর উপজেলা সমন্বয়কারী সোনিয়া দে বলেন, ‘২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়নে ১৯৬টি মামলা গ্রহণ করা হয়। এর মধ্যে ১৬৭টি মামলা নিষ্পত্তি করা হয়। ক্ষতিপূরণ আদায় করা হয় ১৬ লাখ ৮৮ হাজার টাকা। এ ছাড়া জমি উদ্ধার করা হয়েছে ৩০ শতক। তিনি আরো বলেন, ‘ওই ১১ মাসে উপজেলার গ্রেমবাগ ইউনিয়নে গ্রহণ করা ২৯ মামলার মধ্যে ২৩টির নিষ্পত্তি হয়েছে।
 
এ ছাড়া সুন্দলী ইউনিয়নে ১৫ মামলার ১৩টি নিষ্পত্তি, চলিশিয়া ইউনিয়নে ২৯ মামলার ২৯টি নিষ্পত্তি, পায়রা ইউনিয়নে ১৯ মামলার ১৬টি নিষ্পত্তি, শ্রীধরপুর ইউনিয়নে ২০ মামলার ১৭টি নিষ্পত্তি, বাঘুটিয়া ইউনিয়নে ৪৪ মামলার ৩৩টি নিষ্পত্তি, শুভরাড়া ইউনিয়নে ৩৩ মামলার ২৯টি নিষ্পত্তি এবং সিদ্ধিপাশা ইউনিয়নে ৭ মামলার ৭টিই নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি না হওয়া মামলাগুলো চলমান রয়েছে।’
স্থানীয় মানবাধিকারকর্মী মো. কামরুজ্জামান বলেন, ‘গ্রাম আদালত সক্রিয় হওয়ায় ছোট ছোট অনেক মামলার সহজ নিষ্পত্তি হচ্ছে। সঠিক বিচার পেলে সাধারণ মানুষের আস্থার ঠিকানা হতে পারে গ্রাম আদালত।
অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলিম জানান, ‘পুলিশের প্রতি মানুষের আস্থা থাকায় থানায় মামলা বেশি হয়। তবে অভিযোগ বিবেচনা করে অনেক বাদীকে গ্রাম আদালতে মামলা করতে পাঠানো হয়।
অপর দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন। ইতোমধ্যে গ্রাম আদালতকে শক্তিশালী করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। যে ইউনিয়নে গ্রাম আদালতের এজলাস নেই, সেখানে এজলাস তৈরি করা হবে। আদালত সক্রিয় রাখতে সার্বিক সহযোগিতা করা হবে।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার