নেত্রকোনার মোহনগঞ্জে মডেল মসজিদের সহকারী ইমামের ওপর দুর্বৃত্তের হামলা
নেত্রকোনার মোহনগঞ্জ মডেল মসজিদের সহকারী ইমামে হাফেজ মো.সাইদুর রহমানের (৩২) ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের আলোকদিয়া সেতুর পাশে এ ঘটনা ঘটে।
আহত সাইদুর রহমান বারহাট্টা উপজেলার ধারাম গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি এক বছরের বেশি সময় ধরে মোহনগঞ্জ মডেল মসজিদে সহকারী ইমাম পদে দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মডেল মসজিদের ইমামসহ আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে আলোকদিয়া সেতুর ওপর চা খাওয়ার জন্য যান সাইদুর। চা খাওয়া শেষে অন্যরা চলে তিনিও রওনা হওয়ার জন্য মোটরসাইকেলে উঠেন। এমন সময় ৫-৬ জন যুবক সাইদুরের ওপর হামলা চালায়। তাকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে কিলা ঘুষি মেরে ও পিটিয়ে রক্তাক্ত করেন। এক পর্যায়ে তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালান। তবে তার মোটরসাইকেল ও চাবি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে উপস্থিত লোকজন তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী সাইদুর রহমান বলেন,হামলাকারীদের একজনকে আমি চিনতে পেরেছি। এ ঘটনায় থানায় মামলা করা হবে।
মোহনগঞ্জ থানার ওসি মো.আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেইসাথে হাসাপাতালে থাকা সহকারী ইমামের সাথে কথা হয়েছে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন