ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সিংগাইরে সাংবাদিকের বাড়িতে হামলা, প্রাণনাশের হুমকি


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১৫-৪-২০২৫ দুপুর ৩:৫৬

মানিকগঞ্জের সিংগাইরে দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসলামের বসতবাড়িতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় সাংবাদিক মো. আসলাম (৫৫) থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের উত্তর পারিল গ্রামে সাংবাদিকের বসতবাড়িতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একাধিকবার হামলা চালায়।

থানার অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে তাঁর বাড়িতে পরপর চারবার হামলা চালিয়ে ভয়ভীতি, হুমকি ও ভাঙচুর চালায় অজ্ঞাতনামা ১৪-১৫ জন মুখোশধারী দুর্বৃত্তরা। এসময় অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন করে ফেলার হুমকি দিতে থাকে। তারা সাংবাদিককে না পেয়ে তাদের হাতে থাকা রাম দা, লোহার রড, লোহার শাবল ইত্যাদি দ্বারা বসতবাড়ির দোচালা টিনের ঘরের টিনের বেড়া ও চালে কুপায়। চৌচালা টিনের ঘরে ইট পাটকেল নিক্ষেপ করে। বিবাদীগণ একই রাতে পরপর ৪বার হামলা চালিয়ে প্রায় ৯০ হাজার টাকার ক্ষতি করে। ভুক্তভোগীর পরিবারের লোকজন ডাক চিৎকার করলে সাংবাদিক আসলাম ও তার পরিবারের সদস্যদের সুযোগমতো যেখানে পাবে সেখানেই খুন করার হুমকি দিয়ে চলে যায়।

ভুক্তভোগী সাংবাদিক মো. আসলাম বলেন, ঘটনার পর থেকে আমি নিরাপত্তা হীনতায় আছি। দুরবৃত্তদের শনাক্ত ও দ্রুত গ্রেফতারের দাবি করেন তিনি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা

দুই দিনের সফরে আজ কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

বোদায় ইউএনও'র বিরুদ্ধে প্রায় অর্ধ কোটি টাকার ঠিকাদারী করার অভিযোগ

কাশিমপুরে পানিবন্দী ৫০০ পরিবারের মাঝে গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ বিতরণ

সিসি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ স্থাপনে ব্যাপক অনিয়ম

বাগেরহাটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে

পেকুয়ায় ৮ শতাধিক পরিবার পেল যুবদলের ত্রাণ

ট্যালেন্টপুল বৃত্তিতে কৃতিত্ব দেখাল মুনতাসির আজমাঈন

দেশের একটি মন্দিরেও হামলা হয়নি গত দুই বছরে: চিফ হুইপ

পটিয়ায় বন্যার্তদের মাঝে এনসিপির উপহারসামগ্রী বিতরণ

নড়াইলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ

গোপালগঞ্জে বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, জনসচেতনতামূলক প্রচার জোরদার

রাজস্থলীতে সেনাবাহিনী কর্তৃক ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান