নৌডাকাতি রোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে চিলমারী রৌমারী ও রাজিবপুর রুটে একাধিক নৌডাকাতির ঘটনায় নৌ যাত্রী ও ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছে। এই ডাকাতি রোধে এবং যাত্রী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগে চরাঞ্চলে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে জেলার মোহনগঞ্জ পুলিশ ক্যাম্পের আয়োজনে সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
সভায় স্থানীয়রা জানান, সোমবার ও শুক্রবার কামারজানি হাট এবং রবিবার ও বুধবার চিলমারীর জোড়গাছ হাট, এই দিন গুলোতে পুলিশের টহল জোরদার করতে হবে। ঢুষমারা থানা ও মোহনগঞ্জ পুলিশ ফাঁড়ি একসঙ্গে টহল জোরদার করলে এই দিন গুলোতে ডাকাতি রোধ হবে।
ওই এলাকার সাবেক মেম্বার আমিনুল ইসলাম ডাকাতি রোধে দ্রুতযান দাবি করেন তিনি। প্রয়োজনে স্প্রিট বোড অথবা ভালো একটি নৌকা দেয়া দরকার বলে মনে করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোজাম্মেল হক, অপারেশন অফিসার মো. মোজাফফর হোসেন, ওসি ডিবি বজলার রহমান, চিলমারী মডেল থানার ওসি আব্দুর রহিম, ঢুষমারা থানার ওসি আশরাফুল ইসলাম, মোহনগঞ্জ পুলিশ ক্যাম্প আইসি আব্দুর রহিম।
পুলিশ জানান, বেশি সংখ্যক মানুষ একসঙ্গে একাধিক নৌকা যোগে হাটে যেতে হবে। আর অবশ্যই সন্ধ্যার আগে নৌকা নিয়ে ফিরতে হবে। জেলা পুলিশ ইতিমধ্যে ড্রোন ক্যামেরা ব্যবহার করে নদী পথে নজরদারি শুরু করেছেন। ডাকাতি হওয়ার সম্ভাবনা মনে হলে অবশ্যই জরুরি নাম্বার এ যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়।
সহকারী পুলিশ সুপার (উলিপুর সার্কেল অতিরিক্ত দায়িত্ব) মোজাম্মেল হক জানান, ডাকাতি রোধে পুলিশ কাজ করে যাচ্ছে। ডাকাতি রোধে পুলিশের টহল জোরদার ও সংশ্লিষ্ট থানাতে নৌকা যোগ করার আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, স্থানীয়দের সহযোগীতা নিয়ে ডাকাতি সহ মাদক জুয়া সহ সব ধরনের অপরাধ নির্মুলে কাজ করবে পুলিশ৷
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, নদীর নাব্যতা বাড়ার সাথে সাথে চড় এলাকায় বহিরাগত নৌ ডাকাতদের তৎপর হবার সম্ভাবনা থাকায় তা প্রতিরোধের অংশ হিসেবে চর এলাকায় সচেতনতামূলক সভায় মতবিনিময় করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী