কুড়িগ্রামে জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত
মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ সফল করার লক্ষ্যে কুড়িগ্রামে জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় মিশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা জাকের পার্টি যুবফ্রন্টের আয়োজনে নতুন রেল স্টেশন সংলগ্ন জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১ মে বিশ্ব ফাতেহা শরীফ সফল করতে মিশন প্রধান হিসেবে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন জাকের পার্টি যুবফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খন্দকার মনতাজ আলী। মিশন সহকারী হিসেবে বক্ত্য রাখেন জাকের পার্টি যুবফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া স্বাপন।
এছাড়া জাকের পার্টি যুবফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের মিশন সদস্য রাজু আহমেদ মৃধা, রংপুর বিভাগী কমিটির সহ সভাপতি পারভেজ ইমতিযাজ মেহেদী, কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি মশিউর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শান্ত, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তরা ফিলিস্তিনী নিরিহ মুসলিমদের উপর গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলোকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো আহ্বান জানানো হয়। এছাড়া জাকের পার্টিকে ক্ষমতায় বসিয়ে দেশের উন্নয়ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশে গড়ার আহ্বান জানান বক্তরা।
এ সময় বিশ্ব ফাতেহা শরীফ সফল ও জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় মিশন সাধারণ জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে জেলার নেতৃবৃন্দের নিকট লিফেট হস্তান্তর করা হয়।
এমএসএম / এমএসএম
খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের পর মায়ের লাশ উদ্ধার:পরিবারকে আর্থিক সহায়তা
ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের
সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের
উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬
মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়
নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের
বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার
বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬