প্রাচীন ইউনিয়ন পরিষদের করুণ দশা
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার অন্যতম প্রাচীন ইউনিয়ন পরিষদ হিসেবে পরিচিত ফুলছড়ি ইউনিয়ন পরিষদ, যাত্রা শুরু করেছিল ১৯৫৯ সালে। একসময় এই পরিষদ ছিল এলাকার মানুষের গর্ব, আজ তা পরিণত হয়েছে জরাজীর্ণ এক অবহেলিত ভবনে।
বর্তমানে পরিষদের মূল ভবনটি এতটাই বিধ্বস্ত যে, ছাদের প্লাস্টার খসে পড়ছে, দেয়াল ফাটল ধরেছে, বারান্দায় পানি জমে থাকে, আর বিদ্যুৎবিহীন অফিস কক্ষে কাজকর্ম প্রায় অসম্ভব হয়ে উঠেছে। আসবাবপত্রও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে বহু বছর ধরে।
এ অবস্থায় ইউনিয়নের নাগরিক সেবা কার্যক্রম চলে গজারিয়া ইউনিয়নের ফুলছড়ি ঘাট থেকে। ফলে ফুলছড়ি ইউনিয়নের বাসিন্দাদের একটি নাগরিক সনদ বা জন্ম-মৃত্যু নিবন্ধনের জন্যও নদী ও বালুচর পেরিয়ে গজারিয়ায় যেতে হয়, যা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য।
ফুলছড়ি গ্রামের বাসিন্দা মো. রবিউল ইসলাম বলেন, "এটা ছিল আমাদের গর্বের স্থান। এখন এখানে কেউ সেবা নিতে এলেও খালি হাতে ফিরে যেতে হয়। অন্তত অস্থায়ীভাবে হলেও যদি এখানে কোনো অফিস থাকত, তাহলে আমাদের অনেক কষ্ট লাঘব হতো।"
ফুলছড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দল হান্নান মন্ডল জানান, “গত বিশ বছর ধরে গজারিয়া থেকে পরিষেবা দেওয়া হচ্ছে। আমার আগেও চারজন চেয়ারম্যান এইভাবেই সেবা দিয়েছেন। বহুবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, বাজেট বরাদ্দের আবেদন করেছি, কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
এ বিষয়ে ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার বলেন, “এমন অব্যবস্থাপনার প্রেক্ষিতে আমরা ফুলছড়ি ইউনিয়ন পরিষদের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকীকরণের জোর দাবি জানাচ্ছি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।”
এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডল বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। আমি এখন বিষয়টি খতিয়ে দেখে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
প্রশাসনের এমন উদ্যোগে এলাকাবাসীর মধ্যে আশার আলো দেখা দিলেও, কার্যকর পদক্ষেপ গ্রহণ না হওয়া পর্যন্ত তাদের দুর্ভোগ লাঘব হবে কি না, তা এখন সময়ই বলে দেবে।
এমএসএম / এমএসএম
দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন