ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে হীরার নাকফুল আটক


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৫-৪-২০২৫ দুপুর ৪:৫৯
সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর অধিনায়ক, বিএ ৬৩৮০ লেপ্টেনেল কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ  বিজিবি 
প্রায় ২২ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ৯০ টি হীরার নাকফুল আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর অধীনস্ত ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২-৬-এস হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্রীরামপুর ব্রীজ এলাকা দিয়ে হীরার গহনা ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে ভোমরা বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহন করে।এ সময় ১জন চোরাকারবারী পায়ে হেটে বর্ণিত এলাকায় আগমণের পর বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে ১টি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল উক্ত স্থানে তল্লাশী করে চোরাকারবারীর ফেলে যাওয়া প্যাকেট এর মধ্য হতে ৯০ টি হীরার নাকফুল আটক করে। বর্ণিত অভিযানে আটককৃত ৯০ টি হীরার নাকফুলের সর্বমোট মূল্য বাইশ লক্ষ নব্বই হাজার টাকা।

আটককৃত হীরার নাকফুল যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু