খানাখন্দে ভরা তাড়াশ-বারুহাস রাস্তা
সিরাজগঞ্জের তাড়াশ-বারুহাস ১০ কি.মি জনগুরুত্বপুণ পাকা রাস্তাটি বেহাল দশার কারণে যাতায়াতের অনুপযোগী হয়ে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত ছোট, বড় ও ভারী যানবাহনব চলাচল করে। বিশেষ করে বারুহাস হাটের দিন ওই রাস্তায় যাবাহনের পরিমাণ বেড়ে যায় অনেকগুণ। বর্তমানে রাস্তাটি খানাখন্দে পরিণত হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ৯ কোটি টাকার মেরামত কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে ওই রাস্তায় প্রতিনিয়ত ঘটছে র্দুঘটনা।
এলজিইডি থেকে জানা যায়, গত ৮ মাসে ৯ কোটি টাকা ব্যয়ের ঐ রাস্তার ২ ভাগ মেরামতের কাজ করা হয়নি। ২০২১ সালে র্ফেরয়ারী মাসে রাস্তাটির মেরামতের জন্য ওয়ার্ক অর্ডার পেয়েছেন টুননা এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ৩০ জুন ছিল কাজ সমাপ্ত করার শেষ তারিখ। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক পাকা রাস্তার কার্পেটিং তুলে উধাও হয়েছেন। প্রচণ্ড বৃষ্টির কারনে ও ভারী যানবাহন চলাচল করায় রাস্তার অধিকাংশ স্থানে খানা খন্দে পরিণত হয়েছে। রাস্তা মেরামতের আগে তা কোন রকম চলাচল করা যেত। কিন্তু বর্তমানে সেখানে চলাচল করতে হলে পরিস্থিতি স্বীকার করেই চলাচল করতে হয়।
বারুহাস ইউ পি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা বলেন, বিলাঞ্চলের মানুষের ঢাক সহ জেলা শহরে যেতে হলে এই রাস্তা দিয়েই যেতে হয়। অথচ ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারনে মানুষের দুর্ভোগ বেড়েছে।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান অধিক বৃষ্টির কারণে কাজ বন্ধ রেখেছে। বৃষ্টির পরিমাণ কমে এলেই কাজ শুরু করবেন বলে আমাদের জানিয়েছেন। ওই রাস্তার কাজের মান ভালো করার জন্য কাজের সময় বর্ধিত করা হয়েছে।
জামান / জামান
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ