ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

খুবিতে ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৯৭ জন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৪-২০২৫ দুপুর ১১:২

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবারই প্রথম খুলনাসহ ঢাকা ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি পরীক্ষায় এক হাজার ১০৯টি আসনের বিপরীতে অংশ নেবে এক লাখ সাত হাজার ৬৮৫ জন ভর্তিচ্ছু। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৯৭ শিক্ষার্থী।
আগামী বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘সি’ (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন শিক্ষা,  চারুকলা স্কুল) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া চারুকলার ড্রয়িং পরীক্ষা দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, রেভারেন্ড পলস্ হাই স্কুল, কেসিসি উইমেন্স কলেজ ও সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১৪ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
এ পরীক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রে ১২ হাজার ১০৪ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কেন্দ্রে সাত হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
এদিন দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা শুধু খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা চার হাজার ১৫৪ জন।
আগামী ১৮ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘বি’ (জীব বিজ্ঞান স্কুল) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে সাত হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
এ পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৩ হাজার ৬৮৪ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী পরীক্ষার্থী অংশ নেবেন।
এদিন বিকাল ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ‘এ’ (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিকেল ৪টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত স্থাপত্য’র ড্রয়িং পরীক্ষা গ্রহণ করা হবে।
এ পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ১১ হাজার ১৫৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
এ পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৫৬০ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে এবার আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিচ্ছি। এবারই প্রথম খুলনার পাশাপাশি ঢাকা ও রাজশাহীতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা ভর্তিচ্ছুদের জন্য আরও সহজতর ও সুলভ হয়েছে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে প্রথমবারের মতো যুক্ত হলো বাংলাদেশের তিনটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
এই তিনটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র স্থাপন করায় ভর্তি পরীক্ষার সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করা সম্ভবপর হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। সর্বোপরি, এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে খুবির পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

Aminur / Aminur

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?