খালিয়াজুরীর পৃথকস্থানে বজ্রপাতে ৩ জন নিহত
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় হাওরে পৃথক তিন স্থানের বজ্রপাতের ঘটনায় তিনজনের প্রাণিহানির ঘটনা ঘটেছে। বজ্রপাতে তিন জনের তথ্যটি স্থানীয় একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে বজ্রপাতের ঘটনায় নিহতেরা হলেন- মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের সুন্দর আলীর ছেলে নিজাম উদ্দীন (২৫), কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রমজান আলীর ছেলে কবির হোসেন (৪০) ও নগর ইউনিয়নের হায়াতপুর গ্রামের মৃত রশিক সরকারের ছেলে রাখাল সরকার (৬৫)।
জানা যায়, নিজাম উদ্দীন বিকালে স্লুইসগেটে কাজ করতে গেলে বজ্রপাতে তিনি সেখানেই মৃত্যুর কুলে ঢলে পড়েন। তার সাথে থাকা একই গ্রামের রানু মিয়া ওরফে রানু পাগলা নামে আরেকজন আহত হন।
কবির হোসেন বিকেলে ছায়ার হাওর থেকে ধান কেটে আসার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জের দিরাই হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
রাখাল সরকার নামে আরেকজন হাওর থেকে গরু নিয়ে বাড়িতে ফেরার পথে বজ্রপাতে নিহত হন।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল হোসেন জানান, জেলা অফিসে মিটিংয়ে রয়েছি। বজ্রপাতের ঘটনায় নিহতের কথা শুনেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী