প্রধান শিক্ষকের উদ্যোগে অশ্লীল মেলার আয়োজন। বন্ধ করলো প্রশাসন
রাজশাহীর বাগমারায় পহেলা বৈশাখ উপলক্ষে সাতদিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। তবে এ মেলার আড়ালে অশ্লীল নৃত্যের আসর চালানো হয়, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বর্তমানে দেশজুড়ে এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান। এই পরীক্ষার সময় মেলায় উচ্চ শব্দে গান ও যাত্রার আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটায়।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই ইউএনও মাহবুবুল ইসলাম মেলা শুরুর পরদিনই তা বন্ধের নির্দেশ দেন।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ তার নিজ গ্রাম মির্জাপুরে এই মেলার আয়োজন করেন। যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশালীন নৃত্য পরিবেশিত হয় এবং রাতভর যাত্রার আয়োজন চলে। একজন প্রধান শিক্ষক হয়ে এমন কর্মকাণ্ডে জড়িত হওয়া এবং এসএসসি পরীক্ষাকালীন সময়ে এমন আয়োজন কতটা সমীচীন, তা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল। উল্লেখ্য, তার বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই পরীক্ষায় অংশ নিচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, মুগাইপাড়া বাজার সরিয়ে মির্জাপুর মোড়ে নতুন বাজার গড়ে তোলার চেষ্টা করছেন হাফিজ আল আসাদ। সেই প্রচারের অংশ হিসেবেই তিনি বৈশাখী মেলার আয়োজন করেন, যেখানে অশ্লীলতার আশ্রয় নেয়া হয়।
এই বিষয়ে প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ মুঠোফোনে জানান, উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মেলা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আর এমন আয়োজন করা হবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, “পরীক্ষার সময়ে এ ধরনের মেলা একেবারেই অপ্রাসঙ্গিক। এতে পরীক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক প্রভাব পড়ছিল। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে মেলাটি বন্ধ করা হয়েছে।”
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ