মোহনগঞ্জে ইমামের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
নেত্রকোনার মোহনগঞ্জ মডেল মসজিদের সহকারী ইমামে হাফেজ মো. সাইদুর রহমানের (৩২) ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে।
সেইসাথে মাওলানা শুয়াইব বিন মুজিব ও মাওলানা তোফালে আহমেদ হাবিবীর ওপর হামলাকারদের আইনের আওতায় আনার দাবিও জানানো হয়।
আজ বুধবার দুপুর ২টার দিকে মোহনগঞ্জ উপজেলা চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, পৌরশহরের জামিয়া কাসেমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা নুরুল ইসলাম,মডেল মসজিদের ইমাম মুফতি শামীম আহমেদ,উপজেলা জামায়েতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আখতার হোসাইন প্রমূখ।
বক্তারা বলেন, পাশ্ববর্তী বারহাট্টা উপজেলার নূরুল্লারচর গ্রামের ইলিয়াস হোসাইন আরাবি ও তার ভাই মেহেদী হাসান তাদের অনুগত সন্ত্রাসীদের নিয়ে গত ৭ এপ্রিল থেকে এ পর্যন্ত তিনজন আলেমের ওপর হামলা চালিয়ে আহত করেছে। পাশের উপজেলা থেকে মোহনগঞ্জে এসে তারা একের পর এক আলেমদের ওপর হামলা চালিয়ে চলে যাচ্ছে। কিন্তু এখনো তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্র
হামলাকারী সন্ত্রাসীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জন্য প্রশাসন ও পুলিশের প্রতি দাবি জানিয়ে বলেন, অন্যথায় বৃহৎ কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য - গত ৭ এপ্রিল গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মোহনগঞ্জ পৌরশহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে মুফতি ইলিয়াস হোসাইন আরাবির সাথে অন্য আলেমদের ঝামেলা হয়। পরে ইলিয়াসের লোকজন হামলা চালিয়ে মাওলানা শুয়াইব ও তোফালে আহমেদ হাবিবীকে আহত করে। সর্বশেষ গত সোমবার রাতে মডেল মসজিদের সহকারী ইমাম সাইদুর রহমানের ওপর হামলা চালায় ইলিয়াসের ভাই মেহেদি হাসান। এসময় তার মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়। পরে আহত সাইদুরকে হাসপাতালে ভর্তি করা হয়। এসব ঘটনায় মোহনগঞ্জ উপজেলার ইমাম-মুয়াজ্জিন ও আলেম ওলামাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এমএসএম / এমএসএম
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি