ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

চীনের অর্থায়নে হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবীতে গণজমায়েত


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৬-৪-২০২৫ বিকাল ৫:৩১

পঞ্চগড়ে চিকিৎসা খাতের বৈষম্য দুরিকরনে চীনের অর্থায়নে এক হাজার শয্যার প্রস্তাবিত মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবীতে গণজমায়েত ও মানববন্ধন করেছে জেলাবাসী।বুধবার (১৬ এপ্রিল)বেলা ১১ টায় পঞ্চগড়বাসীর ব্যানারে জেলা জজ কোর্ট সংলগ্ন এলাকায় জরো হয়।পরে তারা মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন,সাধারন সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন,পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই,গণ অধিকার পরিষদের জেলা আহবায়ক মাহফুজার রহমান,
জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক এ্যাড,আহসান হাবিব,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ। 

বক্তারা বলেন, জমি লাগলে জমি নে,পঞ্চগড়ে মেডিকেল দে।আমাদের পার্শ্ববর্তী জেলা দিনাজপুর, রংপুর ও নীলফামারীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে। এই জেলাগুলোর দূরত্ব খুবই কম এবং কাছাকাছি। কিন্তু পঞ্চগড় থেকে এই জেলাগুলোর দূরত্ব অনেক বেশি। পঞ্চগড় হাসপাতালে একজন রোগী গুরুতর আহত হয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর দিনাজপুরে স্থানান্তরিত করা হয়। মাঝপথে অনেক সময় মৃত্যু ঘটে। আমরা আর কারো এমন মৃত্যু চাই না। চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার শয্যার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে করতে হবে। তাহলে ভূটান, নেপাল ও চীনের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসবে। চিকিৎসা সেবা নিতে আসবে। আমরাও বিশ্বমানের চিকিৎসা সেবা পাবো।
পঞ্চগড়ে শুধু ১২ একর জমি নয় শত একর খাস জমি আছে। হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা