বড়লেখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৩১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধানের উচ্চ ফলনশীল (উফশি) জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-১/২০২৫-২৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উন্নত জাতের বীজ ও সার বিতরণে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার। এ উপলক্ষে বড়লেখা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনোয়ার হোসেন'র সভাপতিত্বে ও উপ- কৃষি কর্মকতা রুহেল আহমদ'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফেজ। বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব, কৃষি-উপসহকারি নাবিল খান, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, কৃষি উদ্যোক্তা জাকির হোসেন প্রমুখ।
জনপ্রতি কৃষককে ১ বিঘা জমিতে আউশ ধান চাষের জন্য বিনামূল্যে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএমপি সার, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
বড়লেখা উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলতি মৌসুমে ৩১০০ শত বিঘা জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকারের কৃষিবান্ধব নানামুখী উদ্যোগ। যার মধ্যে অন্যতম প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ। এছাড়া মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের নিরলস পরিশ্রম এবং কৃষকদের মধ্যে আউশ আবাদের সুফল যথাযথভাবে তুলে ধরার কারণে বিগত বছর গুলোর চেয়ে এবার আবাদ বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ৪ লাখ ৬ হাজার ৫০০ শত মন আউশ ধান উৎপাদনের আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বড়লেখা।
এমএসএম / এমএসএম
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা