ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

চৈত্রসংক্রান্তি উদযাপনের দ্বিতীয় দিনে ঢাবিতে যাত্রাপালা অনুষ্ঠিত


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৬-৪-২০২৫ বিকাল ৫:৫২

নতুন বছরকে উৎসবের সঙ্গে বরণ করতে ঢাবির চারুকলা অনুষদ আয়োজন করেছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনুষ্ঠান বৈশাখী যাত্রাপালা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা থেকে ঢাবির চারুকলা অনুষদের বকুল তলায় চৈত্রসংক্রান্তির এই যাত্রাপালার আয়োজন করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল  ইসলাম চঞ্চলের পৃষ্ঠপোষকতায় প্রত্যয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইকবাল হাসান তপু সার্বিক দিক নির্দেশনায় চৈত্রসংক্রান্তির সাংস্কৃতিক অনুষ্ঠানে  নেত্রকোনা থেকে আশা প্রত্যয় বাংলাদেশের পরিবেশনায় অনুষ্ঠিত হয় যাত্রাপালা নবাব সিরাজউদ্দৌলা  রচনায় ছিলেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত , পরিচালনায় ছিলেন রাখাল বিশ্বাস ও জুয়েল রানা এবং  সঞ্চালনায় ছিলেন পহেলি দে। 

নবাব সিরাজউদৌলার চরিত্রে অভিনয় করেছেন জুয়েল রানা, আলেয়ার চরিত্রে অভিনয় করেন পূরবী রানী সরকার।এছাড়াও মীরজাফরের চরিত্রে ছিলেন আজিজুল হক সহ আরও অনেকেই বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন। এই পুরানো ঐতিহ্যকে উপভোগ করতে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বর্তমান ও সাবেক শিক্ষক ও  শিক্ষার্থীরা সহ বিভিন্ন মহলের গুণীজন ব্যক্তিবর্গরা। 

মীবজাফর চরিত্রের অভিনেতা আজিজুল হক বলেন, আমরা এই পরিবেশে নাটক করতে পেরে গর্বিত। তবে  আমাদের অবস্থা খুব সুচনীয়।  আমরা অভিনয় করে জীবিকা নির্বাহ করি। এখন অভিনয় করতে পারি না যাত্রা করতে পারিনা নানা প্রতিবন্ধকতার কারণে। পারমিশন পাই না পেলেও নেতাদের গোন্ডগোলে আমরা নাটক করতে পারি না। তবে আজকে আমরা ৩৮ জন সদস্য ভালো প্রস্তুতি নিয়ে আসছি যেন ভালো অভিনয় করতে পারি।  তবে যারা শিল্পী না তারা বিভিন্ন চ্যানেল ধরে অ্যাওয়ার্ড  পেয়ে যাচ্ছে অথচ বারবার দরখাস্ত করেও আমরা পাচ্ছিনা। তবে এই যাত্রা দিয়ে চলা সম্ভব না অপসংস্কৃতির কারণে।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন