মিরসরাইয়ে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
চট্টগ্রামের মিরসরাইয়ে এক ব্যবসায়ীর ওপর চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে মোহাম্মদ শহিদুল ইসলাম (৫১) আহত হয়েছেন। তিনি উপজেলার করেরহাট ইউনিয়নের বরইয়া গ্রামের বাসিন্দা।
ঘটনায় আলা উদ্দিন, সাখাওয়াত হোসেন, জহির উদ্দিন বাবলু, রেজাউল করিম হকসাবসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, গত ২৬ মার্চ এবং ১৪ এপ্রিল তার ওপর দুই দফা হামলা চালানো হয়।
শহিদুল ইসলামের ভাষ্য, ২৬ মার্চ সকালে তার ভাতিজাকে মারধর করছিলেন বিবাদীরা। তিনি বাধা দিতে গেলে তাকেও রড দিয়ে মারধর করা হয়। এরপর ১৪ এপ্রিল সকালে করেরহাট বাজারে যাওয়ার পথে তাকে পথরোধ করে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাটি কাটার ধারালো কোদাল দিয়ে তার কপালে আঘাত করা হয়। পরে আরও কয়েকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে টিভি, ফ্রিজসহ আসবাবপত্র ভাঙচুর করে।
শহিদুলের দাবি, হামলায় তার প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত আলা উদ্দিন হামলার বিষয়ে অস্বীকার করে বলেন, পাওনা টাকা চাওয়ায় শহিদুল আমার ওপর হামলা করে উল্টো আমিসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এমএসএম / এমএসএম
পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন
জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ
রাঙ্গুনিয়ায় তিন খাবার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার টাকা