ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ডেমরায় নির্মাণাধীন নকশাবহির্ভূত কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন রাজউক


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১৬-৪-২০২৫ রাত ১০:৪১

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন নকশাবহির্ভূত কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজউক।১৬ এপ্রিল বুধবার দুপুরে হাজিনগর এলাকায় রাজ‌উকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পরিচালক মো‌হাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নির্মাণাধীন তিনটি ভবনের কাজ বন্ধ করা হয়। এর মধ্যে দুটি নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।

রাউজক সূত্রে জানা যায়, অভিযানে ক্ষণিকালয় ও আইয়ুব এন্টারপ্রাইজ নামে দুটি নির্মাণাধীন বহুতল ভবনকে যথাক্রমে এক লাখ এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ওই দুই ভবনের দেওয়াল গুঁড়িয়ে দেওয়া হয়।

রাজ‌উকের অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া বলেন, ‘ভবন মালিকরা রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় করে ১০ ও ৭ তলা ভবন নির্মাণ করেছে। অভিযানকালে ভবন মালিকরা তাদের নির্মাণ অনুযায়ী যথোপযুক্ত রাজ‌উকের প্রমাণাদি দেখাতে পারেননি। জরিমানাপ্রাপ্ত ক্ষণিকালয় ভবনের পরিচালক মো. হাফিজ আহমেদ পাটোয়ারী বলেন, ‘টাকা ছাড়া রাজ‌উকে কোনো প্ল্যান পাস হয় না। এক একটি প্ল্যান পাস করতে ২০ থেকে ২৫ লাখ টাকা নেওয়া হয়। আর রাজ‌উকের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আমরা কাজ করছি। ৫ আগস্টের পর নতুন নিয়ম বানিয়েছে রাজউক। বিগত দিনে এ অঞ্চলের কোনো ভবন মালিক রাজউকের নিয়ম অনুযায়ী কাজ করেনি। ম্যাজিস্ট্রেট মো. মনির হোসেন হাওলাদার বলেন,‘ বিগত দিনে রাজধানীতে যত ভবন নীতিমালা ভঙ্গ করে নির্মিত হয়েছে সেগুলোর ব্যবস্থা সরকার নিবে। বর্তমানে ভবন নির্মাণে কোনো প্রকার ও নিয়ম দুর্নীতি চলবে না। আমরা সরেজমিন দেখেছি, ভবন নির্মাণকারীরা নিয়ম বহির্ভূতভাবে সড়কে নির্মাণ সামগ্রী রেখে মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। আর ভবন নির্মাণে রাজউকের কোনো প্রকার নীতিমালা মানছে না।’

এমএসএম / এমএসএম

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা