সিংগাইরে বজ্রপাতে তেলের লড়িতে আগুন
মানিকগঞ্জের সিংগাইরে দোকানে তেল দেয়ার সময় বজ্রপাতে তেলের লড়িতে আগুন লেগে লড়ি ও একটি মোটরসাইকেল ভস্মীভূত হয়েছে। গাড়ি ও তেল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার চারিগ্রাম বাজারের সেতুর উপর পশ্চিম পাড়ে তেলের লড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে চারিগ্রাম বাজারের পশ্চিম পাড়ে মেসার্স আলী আকবর ট্রেডার্সের দোকানে তেল দেয়ার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে লড়ির পিছনে আগুন লাগে। এ সময় লড়ির চালক দ্রুত সেতুর ওপর গাড়ী রেখে প্রাণ বাঁচায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের রজ্জব আলী মেম্বারের মুদি দোকানেও মালামালসহ মোটরসাইকেল পুড়ে যায়। পরে এলাকাবাসী সিংগাইর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা আরো বলেন, লড়িতে অগ্নিকাণ্ডের পর ড্রাইভার তেলের গাড়িটি সরিয়ে না নিলে পুরো বাজারসহ আরো ক্ষতিগ্রস্থ হতো।
অগ্নিকান্ডের ব্যাপারে সিংগাইর ফায়ার সার্ভিসের ইনচার্জ (লিডার) মো.মহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনা হয়েছে। লড়ির তেল ও একটি দোকানের ক্ষতি হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার