ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর আভিযানে নওগাঁয় ১২০ বোতল ফেন্সিডিল সহ ০২ মাদক ব্যবসায়ী আটক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৪-২০২৫ দুপুর ১:৪

নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শ্রীমন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১২০ বোতল ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর আভিযানিক দল।
১৬ এপ্রিল ২০২৫ ইং তারিখ সকাল ০৯:৪৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শ্রীমন্তপুর ইউনিয়নের অর্ন্তগত বরেন্দ্র আলীম মাদ্রাসার পূর্ব পার্শ্বে খেলার মাঠের ভিতর অভিযান পরিচালনা করে ১২০ বোতল ফেন্সিডিল সহ ১। মোঃ মাসুদ রানা (৪০), পিতা-মোঃ মঞ্জুর রহমান, মাতা-মোসাঃ মাবিয়া বেগম, সাং-গোপালপুর, ২। মোঃ তরিকুল ইসলাম (৩২), পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-ঝুমেরা বেগম, সাং-শ্যামপুর, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনাববগঞ্জ দ্বয়কে গ্রেফতার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি বড় চালান সরবারহ করা হবে। উক্ত সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করে এবং উক্ত স্থানে গমন পূর্বক অভিযান পরিচালনাকালে মাদক সরবাহের সময় উপরোক্ত আসামীদ্বয়কে ১২০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। 

উপরোক্ত ঘটনায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক