১৮এপ্রিল রৌমারীর বড়াইবাড়ি দিবস
কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ি দিবস ১৮ এপ্রিল। ২০০১ সালের এই দিনে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তে ঢুকে বড়াইবাড়ি ছিটমহলের ঘুমন্ত মানুষের ওপর নিমর্মভাবে ঝাঁপিয়েপড়ে।
সে সময়ের বিডিআর ক্যাম্প বর্তমান বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প ও বড়াইবাড়ি ছিটমহল দখলে নেয়ার বিএসএফের অপচেষ্টা প্রতিহত করে বিজিবি জোয়ান ও সীমান্তবাসিরা।
উভয় পক্ষের সীমান্তরক্ষী বাহিনীদের মাঝে গুলি বিনিময়েরদিন বিজিবি জোয়ান ও ১৬ বিএসএফ সদস্য নিহতহন। গুলিবিদ্ধ হন ছয় বাংলাদেশি সাধারণ মানুষ। আর বিএসএফের মর্টার শেল ও আগুনে বড়াইবাড়ি ছিটমহল ধ্বংসস্থপে পরিণত হয়।
২০০১ সালের ওই ঘটনার পর থেকে বড়াইবাড়ি সীমান্তের মানুষ ১৮ এপ্রিল দিনটি বড়াইবাড়ি দিবস হিসেবে পালনকরে আসছে। এদিন বিজিবি জোয়ানরাও সীমান্ত বাসীর সঙ্গে নানা কর্মসূচি পালন করে থাকে। এবারও বড়াইবাড়ি স্মৃতি সৌধে ফুলের তোরা ও শ্রেদ্ধা নিবেদন,র্যালি, আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ওই দিনের বিএসএফ-বিজিবির মাঝে প্রায় ৪২ ঘণ্টার সম্মুখ যুদ্ধে বড়াইবাড়ি ছিটমহলের ১৭৯টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বিজিবির সঙ্গে সীমান্তবাসী একযোগে প্রতিরোধের মুখে পিছুহঠতেবাধ্য হয় বিএসএফ। সম্মুখযুদ্ধে বিজিবির সদস্য নায়েক সুবেদার ওয়াহিদ মিয়া, সিপাহী মাহফুজার রহমান ও সিপাহী আব্দুল কাদের শহীদ হন। শহীদ তিন জনের স্মরণে ক্যাম্পের সামনে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা