মানিকগঞ্জে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনা পরিদর্শনে ডিআইজি: আটক ৮
পহেলা বৈশাখে ফ্যাসিস্টের মুখাকৃতি বানানোর সন্দেহের জেরে মানিকগঞ্জের শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার মামলায় ৮ জনকে আটক করেছে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেননি।
এদিকে মানবেন্দ্রকে প্রাথমিকভাবে নগদ ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে এবং পুড়ে যাওয়া ঘরটি পুনরায় নির্মাণ করার আশ্বাস দিয়েছেন মানিকগঞ্জ জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে পৃথকভাবে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্যা ও পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডিআইজি মোস্তাফিজুর রহমান মানবেন্দ্র ঘোষের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব তথ্য দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুনকে নিয়ে ডিআইজি মোস্তাফিজুর রহমান মানবেন্দ্রের বাড়িতে আসেন। এ সময় ডিআইজি বলেন, মূলত তদন্তকাজ তদারকির কারণে তিনি পিরদর্শনে এসেছেন। তিনি আশা করেন, দ্রুতই তদন্ত শেষে দোষী ব্যক্তিদের শনাক্ত করা হবে। এ সময় মানিকগঞ্জের এসপি ইয়াসমিন খাতুন জানান, গতরাতেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে।
তাদের কথাবার্তায় কয়েকজনকে ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেননি। তিনি আরো জানান, মানবেন্দ্র ও তার পরিবারের নিরাপত্তার জন্য পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ নিয়োজিত রয়েছে।
এর আগে সকাল ১১টার সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন অগ্নিকাণ্ডের জন্য গঠিত তদন্ত কমিটির সদস্যরা।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্যা সাংবাদিকদের জানান, মানবেন্দ্রের পরিবারকে ২০ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া পুড়ে যাওয়া বাড়িটি নতুন করে নির্মাণ করে দেওয়া হবে। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সে হিসেবে আগামী রবিবার প্রতিবেদন পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার