ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ক্ষেতলালে ৫২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে গরু ও খাদ্য উপকরণ বিতরণ


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ১৭-৪-২০২৫ দুপুর ৪:৩৯

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা প্রাণিসম্পদ  অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫২টি পরিবারের মাঝে ষাঁড়,বকনা গরু ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্ত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদের উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগিদের মাঝে এসব  গরু বিতরণ করা হয়।
উপকরণের মধ্যে ছিল ১০০ কেজি গবাদি পশুর খাদ্য, গরুর ঘর নির্মাণের ৪ পাতা টিন, ৪টি ঘরের খুঁটি ও দু’টি করে রাবার ম্যাট সরবরাহ করা হবে।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত এর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব গরু বিতরণ করেন । এসময় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পলাশ চন্দ্র রায়।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান।  
অনুষ্ঠানে প্রধান অতিথি আসিফ আল জিনাত বলেন, পিছিয়ে থাকা ক্ষুদ্র ন-ৃগোষ্ঠী সম্প্রদায়কে উন্নয়নের কাতারে আনার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। একটি ষাঁড় বা বকনা গরুর দ্বারা তার ভাগ্যের পরিবর্তন করা সম্ভব।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পলাশ চন্দ্র রায় বলেন, প্রকল্পের মেয়াদ শেষ হলেও আপনারা  পরবর্তীতে প্রাণীসম্পদ অধিদপ্তরের সাথে যোগাযোগ রাখবেন, নিজেরা যাতে আর্থসামাজিক উন্নয়ন অব্যাহত রাখতে পারেন সেই লক্ষ্যে সরকার সার্বিক সহযোগিতা প্রদান করবে।
এসময় আরোও উপস্থিত ছিলেন- বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল  চেয়ারম্যান নূরুল ইসলাম, আলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল  চেয়ারম্যান হোসনে আরা ও মামুদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল  চেয়ারম্যান মোঃ মিলন হোসেন প্রমুখ।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস