ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ১৭-৪-২০২৫ বিকাল ৬:১

পিরোজপুরে চুরি যাওয়া একটি ইজিবাইক উদ্ধারসহ আন্তঃজেলা চোরচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গত ১৬ এপ্রিল সকাল আনুমানিক ৭টার দিকে সদর উপজেলার জুজখোলা এলাকার হিরন মিরবরের পুত্র ইজিবাইক চালক বিপ্লব মিরবর তার ইজিবাইকটি এলজিইডি অফিসের সামনে রেখে পাশের দোকানে চা খেতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখতে পান, ইজিবাইকটি চুরি হয়ে গেছে।

বিষয়টি জানার পরপরই পিরোজপুর সদর থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে জুজখোলা এলাকা থেকেই চোরাইকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়। একই সময় আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য মিলন মোল্লা (৩০) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিলন মোল্লা যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামের আবুল কাশেম মোল্লার পুত্র। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি মো. রবিউল ইসলাম।

তিনি আরও বলেন, এই চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ